পানি পানি পানি। বােশেখ পড়ার মুখেই পানির অভাব শুরু হল। প্রথম প্রথম সস্তায় দু-এক দিন, তারপর অবস্থা একেবারে আয়ত্ত্বের বাইরে চলে যায়। সারা দিন এক ফোটা পানি নেই। শুধু খাওয়ার পানিটুকু জোগাড় করলে তো চলে না। রান্নার কাজে কম করে দু-তিন কলসি লাগে। তারপর ধোয়া-মোছাতে আরো বেশি। অাছে চান করা। শৌচকর্মও অপরিহার্য কাজ। চাল ও তরকারী ধোয়ার পানি দিয়ে টবের গাছের প্রয়োজন মেটান যায়। কিন্তু ঐ পানি দিয়ে আবার এক প্রস্থ থালা-বাসন ধােয়ার কাজ সারতে হয়। এরপর কাপড় কাচার কাজে কত লাগতে পারে তা আপনারাই ভেবে বলুন।