আস্তে আস্তে উঠে আসছে বড় ঘরের সামনের চাল ছাড়িয়ে উঠেছে নতুন পেয়ারা গাছটি। ফলের গাছ বলে আর কাটা হল না। চোখের সামনে বেশ ডাগর হয়ে সে নিজেকে মেলে ধরেছে। নতুন বলে পাতাগুলো বেশ পুষ্ট ও বড়। আমার যত্ন তো আছেই। সারা শীতকালটা ওর গোড়ায় পানি দিয়েছি, আদর -ভালোবাসা দিয়েছি।